বিজ্ঞপ্তি
সমিতির সকল গুরুত্বপূর্ণ ঘোষণা ও নোটিশ
বার্ষিক সাধারণ সভার নোটিশ
প্রিয় সদস্যবৃন্দ, দেবহাটা উপজেলা সমিতি, ঢাকার এবারকার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে আগামী মাসের শেষ শুক্রবার। সকল সদস্যের উপস্থিতি কাম্য। সবিস্তার বিষয় পরবর্তীতে জানানো হবে। ধন্যবাদান্তে, আহ্বায়ক কমিটি
ঈদ উদযাপন উপলক্ষে রাত্রিকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান
আগামী শনিবার সন্ধ্যায় সমিটির উদ্যোগে একটি রাত্রিকালীন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকল সদস্য ও পরিবারবর্গকে আমন্ত্রণ জানানো হলো।
নতুন সদস্য সংগ্রহ অভিযান
সমিতির পরিধি বৃদ্ধির লক্ষ্যে নতুন সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে। দেবহাটা উপজেলার ঢাকায় বসবাসরত সকলকে সমিটির সদস্যপদে আমন্ত্রণ জানাচ্ছি।
ত্রাণ বিতরণ কর্মসূচি
বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণের জন্য অনুদান সংগ্রহ করা হচ্ছে। আগ্রহী সদস্যগণ কোষাধ্যক্ষের সাথে যোগাযোগ করতে পারেন।
কার্যনির্বাহী কমিটির সভা
মাসিক কার্যনির্বাহী কমিটির সভা প্রতি মাসের প্রথম রবিবার অনুষ্ঠিত হবে। সকল কমিটি সদস্যের সময়মতো উপস্থিতি অনুরোধ করা হলো।